1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

উরুগুয়েকে হারিয়ে কোপার সেমিফাইনালে চিলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ১৪১ Time View

chiliউরুগুয়েকে হারিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল আয়োজক চিলি৷ বৃহস্পতিবার সকালে প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ১-০ হারায় তারা৷ শেষ চারের লড়াইয়ে বলিভিয়া ও পেরুর বিজয়ীর সঙ্গে খেলবে চিলি৷

স্যান্টিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ম্যাচের ৮১ মিনিটে চিলির হয়ে জয়সূচক গোলটি করেন জুভেন্টাসের ডিফেন্ডার মওরিসিও ইসলা৷ ৮০ মিনিট পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই গোল করতে পারেনি৷ উরুগুয়ের দু’জন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন৷ ফলে শেষ পর্যন্ত ন’ জনে লড়াই করে অস্কার তাবারেজের দল৷ ম্যাচের ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার এডিনসন কাভানি৷ প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন তিনি৷ আর ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে ডিফেন্ডার জর্জি ফুসিলেকে৷ উরুগুয়ের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা বিরোধিতা করলেও নিজের সিদ্ধান্তে অবচিল থাকেন রেফারি রিচি৷

কাভানি মাঠের বাইরে যাওয়ার পরই ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে উরুগুয়ে৷ কারণ টাইব্রেকারে নিষ্পত্তি চাইছিলেন উরুগুয়ে কোচ তাবারেজ৷ কিন্তু শেষ ১০ মিনিট লক্ষ্যে সফল হতে পারেনি তাবারেজের ছেলেরা৷ ইসলা শট সেভ করতে পারেননি উরুগুয়ের গোলকিপার ফার্নান্ডো মুসলেরা৷ ভালদিভিয়ার পাশ গোলে ঠেলে সেলিব্রেশন শুরু করে দেন ইসলা-স্যাঞ্চেসরা৷ সেমিফাইনালে ওঠে প্রথমবার কোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে চিলি৷ ঘরের মাঠে খেলার সুবিধা রয়েছে স্যাঞ্চেসদের সঙ্গে৷ ফাইনালে ওঠার লড়াইয়ে বলিভিয়া ও পেরু ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে মাঠে নামবে চিলি৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ