1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ১২৭ Time View
mirpur mapরাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের সময় দুই যুবক মোবাইল ফোনে তা ভিডিও করে বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী। অভিযুক্ত যুবকরা ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে তার কাছে ১০ হাজার টাকা দাবি করেছে বলেও অভিযোগ করেছেন ওই ছাত্রী।
শনিবার দুপুরে ওই ছাত্রীর পূর্ব পরিচিত এক যুবকের মাধ্যমে এমন ঘটনা ঘটে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রী পুলিশকে জানান, শনিবার সকালে বাড্ডার বাসা থেকে মিরপুরের একটি কোচিং সেন্টারে যান তিনি। সেখান থেকে পূর্ব পরিচিত যুবক সাকিব তাকে পূর্ব শেওড়াপাড়ায় নিজের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে বসিয়ে রেখে সাকিব বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এক অপরিচিত যুবক এসে তাকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বেরিয়ে যেতে চাইলে ওই যুবক তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করে।
ঘটনার পর তাকে আটকে ভিডিও দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করে তারা। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই যুবকরা। পরে তাদের দাবী করা টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই ছাত্রী সেখান থেকে বেরিয়ে আসেন এবং থানায় অভিযোগ করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ‘মেয়েটি থানায় এসে অভিযোগ করার পরপরই ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে রকি নামের এক যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রকির মোবাইল ফোনে ঘটনার কিছু ছবি পাওয়া গেছে। তবে ঘটনার মূলহোতা সাকিব পলাতক রয়েছে।’
ঘটনায় জড়িত সন্দেহে সাব্বির ও শাওন নামে আরও দুই যুবককে আটকের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ‘মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ