1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শচিনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১৬৪ Time View

shochinটেলিভিশনের বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়ে ‘ভারত রত্নে’র মর্যাদাকে সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার যথাযখভাবে সম্মান দিচ্ছেন না বলে তার ওই সম্মান ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের মধ্যপ্রদেশের আদালতে অভিযোগ করেছেন এক ব্যক্তি।

ভুপালের নাগরিক ভিকে নাসওয়াহ তার অভিযোগে (জনস্বার্থে মামলা) আদালতকে জানিয়েছেন, টিভি বিজ্ঞাপনে শচিনের এমন উপস্থিতি কোনোভাবেই স্বস্তিধায়ক নয়। এ কারণে হয় শচিন নিজেই ‘ভারত রত্ন’ ফেরৎ দিক বা সরকারের উচিৎ তা ফিরিয়ে নেওয়া। নাসওয়াহর মতে, বাণিজ্যিক উদ্দেশে এই সম্মানের ব্যবহার পুরোপুরি অবৈধ।

নাসওয়াহর অভিযোগ গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছে মধ্যপ্রদেশ আদালত। এরই মধ্যে আদালত এসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছেন, অভিযোগটি খুঁটিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য।

৪২ বছর বয়সী শচিন টেন্ডুলকার বর্তমানে ১২টিরও বেশি কোম্পানির ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনে কাজ করছেন। এর মধ্যে রয়েছে আভিভা লাইফ ইন্সুরেন্স, বুস্ট ও এমআরএফ। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ব্যাটিং জিনিয়াস শচিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ