1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

দারুণ সূচনা ব্রাজিলের, অপরাজিত দুঙ্গা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ১৪৭ Time View

brazilঅপরাজিত দুঙ্গা৷ ২০১৪ বিশ্বকাপে লুই ফিলিপে স্কোলারির ব্রাজিলকে ঘরের মাটিতে ৭ গোল দিয়েছিল জার্মানি৷সেই ব্রাজিলই দুঙ্গার হাত ধরে নতুন জন্ম পেয়েছে৷ কোপা আমেরিকা শুরুর আগেই দশে দশ পেয়েছিলেন দুঙ্গা৷ প্রীতিম্যাচ-সহ আন্তর্জাতিক ১০টি ম্যাচের সবকটিই জিতে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ কোপা আমেরিকার শুরুতেও সেই জয়ের ধারাই বজায় থাকল৷ জোগা বোনিতো দেখতে রাত জেগেছিলেন ফুটবলপ্রেমীরা৷ ব্রাজিল ভক্তদের হতাশ করেনি সেলেকাওবাহিনী৷ পেরুকে মাটি ধরিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল নেইমার অ্যান্ড কোম্পানি৷

বাংলাদেশ সময় সোমবার ভোরে চিলির তেমুকো শহরে হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে এগিয়ে যায় পেরু।

পেরুকে ২-১ গোলে হারাতে বেশ বেগ পেতে হয়েছে নেইমার, ডেভিড লুইস, ফ্রেডদের৷ ব্রাজিলকে হাড্ডাহাড্ডি লড়াই দিল পেরু৷ খেলার শুরু এগিয়ে গিয়েও ইনজুরি টাইমের গোলে পরাস্ত হল গ্রুপ সি-এর দলটি৷ তারদেলি ও নেইমারকে সামনে রেখে ৪-৪-২ ছকে দল সাজিয়ে ছিলেন দুঙ্গা৷ পেরু নামে ৪-২-৩-১ ছকে৷ ব্রাজিলীয় গোলকিপার জেফারসনের ভুল পাসকে কাজে লাগিয়ে খেলা শুরুর ৩ মিনিটেই ব্রাজিলের জালে বল ঢুকিয়ে দেন কুয়েভা৷ ২মিনিট পর ড্যানি অ্যালভেসের ক্রস থেকে দুরন্ত হেডারে গোল করে দলকে সমতায় ফেরান বার্সেলোনা স্ট্রাইকার নেইমার৷এরপর সারা ম্যাচে পেরুর ডেরায় একাধিকবার হানা দিয়েও গোল করতে পারেননি ব্রাজিলীয় ফুটবলাররা৷ পেরুর ডিফেন্সের কাছে বারবার প্রতিহত হয়েছেন নেইমাররা৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল পোস্টারবয়ের অনবদ্য পাস থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা ডগলাস কোস্তা৷ এদিন ম্যাচ জিতলেও দলে অতিরিক্ত নেইমার নির্ভরতা চিন্তায় রাখতে পারে কোচ দুঙ্গাকে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ