1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী ভিসা ও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন অস্ট্রেলিয়ায় প্রবাসী নারী-শিক্ষার্থীদের জন্য জর্ডানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা বাংলাদেশ ব্যাংকে চাকরি, লাগবে যে যে যোগ্যতা প্রতিরক্ষা-বাণিজ্য নিয়ে আলোচনা, বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত ফ্রান্স

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১০৯ Time View

marder gunnরাজধানীর কদমতলীর জুরাইনে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত দেড়টার দিকে জুরাইনের বাগানবাড়ি এলাকার টিনশেড বাসার জানালা দিয়ে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেকোরেটর ব্যবসায়ী ইব্রাহিম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মৃতের ভাই হারুন অর রশিদ জানান, জুরাইন এলাকায় তাদের ডেকোরেটরের ব্যবসা রয়েছে। তারা জুরাইনের বাগানবাড়ি এলাকার বাসায় থাকেন। রাতে টিনশেড বাড়িতে জানালার পাশে একটি বিছানায় শুয়ে ছিলেন ছোট ভাই ইব্রাহিম। এ সময় ৭-৮ জন যুবক বাইরে থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

কী কারণে বা কারা তাকে গুলি করতে পারে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ