1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে চলছে লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১১৪ Time View
dse cseবেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে রোববার দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়েছে।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে সকাল সাড়ে ১১টায়ও শেয়ারের দরবৃদ্ধির এ ধারা অব্যাহত ছিল।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দরবৃদ্ধি পায় ২১৮টির, কমে ৩১টির। আর অপরিবর্তিত থাকে ২২টির দর।
বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধির প্রভাবে লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর সবগুলো সূচকেই বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা অব্যাহত ছিল প্রথম ঘণ্টার লেনদেন শেষেও।
এর মধ্যে ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে, ডিএসই-এস সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৪ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৪ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত ডিএসইতে ২৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে লেনদেন চলছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে মোট ১৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ১৩০টির ও কমে ১৩টির। আর অপরিবর্তিত থাকে ১১টির দর।
বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর মতো সিএসইতেও লেনদেনের প্রথম ঘণ্টায় সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে।
লেনদেনের প্রথম ঘণ্টা শেষে পর্যন্ত সিএসই-৫০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৩১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৮০ পয়েন্টে, সিএসই-এস সূচক ১২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪০১ পয়েন্টে ও সিএসআই সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে ১৯ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ