1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের

নেটোর জন্য রাশিয়া হুমকি নয় : পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১৪৯ Time View

putinনেটোর জন্য রাশিয়া কোন হুমকি নয় বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তাই রাশিয়াকে পশ্চিমা দেশগুলোর ভয়ের কোন কারণ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

মি. পুতিন অভিযোগ করেছেন যে, অনেক দেশই সামরিক,অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা পেতে রাশিয়া ভীতিকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে। কিন্তু বাস্তবে এর কোন ভিত্তি নেই।

একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে মি. পুতিন বলেন, এখনকার পৃথিবী একটাই এগিয়ে গেছে যে, কোন দেশই এত বড় মাপের যুদ্ধে আর জড়িত হতে আগ্রহী হবে না। রাশিয়ার হুমকির বিষয়টি শুধুমাত্র অসুস্থ একজন মানুষের দুঃস্বপ্নেই আসা সম্ভব বলেও তিনি মন্তব্য করেছেন।

রাশিয়ান সমরাস্ত্র

ইউক্রেন সংঘাতের পর থেকেই, রাশিয়ার হুমকি মোকাবেলা করতে ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে নেটো।

ইউক্রেনে বিদ্রোহীদের রাশিয়া সহযোগিতা করছে বলে নেটো অভিযোগ করেছে।

রাশিয়ার যেকোনো হামলা প্রতিরোধে, এ মাসের শুরুর দিকে একটি মহড়া আয়োজন করে নেটো, যেখানে সামরিক প্রযুক্তির পাশাপাশি সাইবার প্রযুক্তিও ব্যবহার করা হয়।

ইউক্রেনের সরকার বরাবরই অভিযোগ করছে, সেদেশের বিদ্রোহীদের সহায়তা করছে রাশিয়া, যদিও দেশটি সে অভিযোগ অস্বীকার করে আসছে।

এর জের ধরে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

এমন পটভূমিতেই আজ শিল্পোন্নত দেশগুলো জার্মানি মুনিষে একটি বৈঠকে বসতে যাচ্ছে, যেখানে রাশিয়াকে ডাকা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ