1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

তীব্র দাবদাহে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০১৫
  • ২৩৭ Time View

1432498352তীব্র দাবদাহে ভারতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র গরমে গত তিন দিনে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে দাবদাহ চরম পর্যায়ে পৌঁছেছে। ঐ দুই রাজ্যে মারা গেছে ২২৩ জন। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

স্বাভাবিক তাপমাত্রার চেয়ে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ায় অন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানায় গত শনিবার মারা গেছে ১৩৫ জন। এর মধ্যে অন্ধ্র প্রদেশে ৭৫ জন এবং তেলেঙ্গানায় ৬০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। এ কারণে ঐ দুই রাজ্যে পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের বেশকিছু চলমান প্রকল্পের সময়সীমা পুন:নির্ধারণ করা হয়েছে।
ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ২০০২ সালের ১১ মে তেলেঙ্গানার বিজয়ওয়াদায়। আর তেলেঙ্গানার খাম্মামে ১৯৪৭ সালে সর্বোচ্চ ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ছিলো। তবে গত শনিবার খাম্মামের পূর্বের তাপমাত্রার রেকর্ড ছাপিয়ে যায়, এদিন সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তর প্রদেশের আল্লাহবাদে ছিলো ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
ভারতের আবহাওয়া দফতর থেকে সতর্ক করে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তর-পশ্চিম এবং ভারত উপদ্বীপে তাপমাত্রা বেড়ে চলেছে। আগামী কয়েক দিনে পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে। মধ্য প্রদেশ, বিধরবা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খণ্ডে আগামী কয়েকদিন তাপমাত্রা আরো বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

উত্তরখণ্ডের মুসোরি, আলমোরা, নৈনিতাল কিংবা হিমাচল প্রদেশের শিমলার মতো পর্যটন এলাকাগুলোতেও তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। রাজস্থানের সর্বত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ