1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

পুলিশকে তথ্য দেওয়ায় হাতিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১১৬ Time View

পুলিশকে তথ্য দেওয়ার অপরাধে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রবীন্দ্র কুমার দাস নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দস্যুরা।

শুক্রবার দুপুরে উপজেলার চর ঈশ্বর বাংলাবাজারে এ ঘটনা ঘটে।

এঘটনার পর আহত রবীন্দ্র কুমার দাসকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রবীন্দ্র বলেন, ‘ভোলার মনপুরা উপজেলার কুখ্যাত দস্যু মুজ্জা ডাকাতের সেকেন্ড ইন-কমান্ড দস্যু স্বপন গত এক সপ্তাহ ধরে ৭ থেকে ৮ জন দস্যু নিয়ে উপজেলার বাংলাবাজারের একটি বাড়িতে সশস্ত্র অবস্থায় অবস্থান করছিল। এ খবর জানালে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুলিশ এসে তাদের ওপর হানা দেয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। এরপর পুলিশকে আমি তথ্য দিয়েছি এমন অপরাধে তারা আমাকে কুপিয়ে আহত করে।’

এদিকে, স্থানীয় অপর এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘এসব দস্যুরা বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের ৮নং পুশ্চিম লক্ষ্মীদিয়া গ্রামের শ্রীকৃষ্ণ দাসের বাড়িতে ডাকাতি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এসময় শ্রীকৃষ্ণের ছেলে সজলকে পিটিয়ে আহত করে তারা।’

হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাইন উদ্দিন বলেন, ‘রাতে এসব ডাকাত দল অস্ত্র নিয়ে প্রকাশ্যে আমার ওয়ার্ডে মহড়া দেয়। এসময় মানুষ আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে শুরু করেন।’

এবিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেখানে মারামারির একটি ঘটনার খবর শুনেছি। আসলে ওই এলাকার প্রায় সবাই-ই দস্যু চক্রের। এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ