1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অবৈধভাবে বিদেশগামীদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০১৫
  • ১৭০ Time View
pmo
প্রধানমন্ত্রী বলেন, দালালদের পাশাপাশি যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তা হলে এ ধরনের প্রবণতা বন্ধ হতে পারে। তারা নিজেদের জীবন বিপদের মধ্যে ঠেলে দেয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষু্ণ্ণ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন । শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন।
বেআইনি প্রক্রিয়ায় বিদেশ যাওয়া বন্ধে প্রচারণা চালাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যেতে দালালদের টাকা দেয়ার প্রয়োজন নেই- এজন্য প্রচার-প্রচারণা চালাতে হবে। কারণ এভাবে দেশত্যাগ করে তারা বিপদে পড়ছে।
তিনি বলেন, যারা সাগরে ভেসে দেশ ছাড়ছে, তারা নিজেরাও জানে না যে তারা কোথায় যাচ্ছে। তাদের মৃতদেহ বনে-জঙ্গলে পাওয়া যাচ্ছে- এটা খুবই দুর্ভাগ্যজনক।
বৈধভাবে বাংলাদেশি শ্রমিকদের বিদেশে যেতে সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অবৈধ অভিবাসনে দালালদের বিপুল অঙ্কের অর্থ দেয়ার পরও অবৈধ অভিবাসীরা অনিশ্চিত গন্তব্যে সামিল হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সবাই অভাবের তাড়নায় এভাবে দেশ ছাড়ছে, একথা সঠিক নয়। প্রকৃতপক্ষে তারা সোনার হরিণের পিছনে ছুটছে। তারা মনে করছে বিদেশে যেতে পারলে তারা অনেক টাকা উপার্জন করবে।
তিনি বলেন, টাকার সন্ধানে অবৈধ পন্থায় পরদেশে পাড়ি দেয়া এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। এভাবে তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে বা তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। বরং তারা বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দালালদের দিচ্ছে তা দিয়ে তারা দেশে কিছু করলে অনেক সুন্দর জীবনযাপন করতে পারতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ