1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আম্পায়ারদের পক্ষপাতিত্বের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৭৪ Time View

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতিত্বের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের স্টেশন রোডের কালীবাড়ী এলাকায় কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক বিভাগীয় ক্রিকেটার গোপাল নন্দী, জালাল আহমেদ, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের সহসভাপতি শেখ মো. আল আজহার, সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, সাংবাদিক শহীদুল ইসলাম পলাশ, মো. শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্বের নিন্দা জানিয়ে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ