1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

সিরিয়ায় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত: জিম্মি ৪ ক্রু, একজনকে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৫০ Time View

সিরিয়ার বিদ্রাহীদের দখলে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই হেলিকপ্টারের ৪ ক্রুকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত নুসরা ফ্রন্টের সদস্যরা। এক ক্রুকে হত্যা করেছে তারা। অপর একজনের ভাগ্যে কি ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ইদলিব মিডিয়া সেন্টার ও বৃটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশের মারাত আল-নুমান শহরতলির প্রায় ৬ মাইল উত্তরে জাবাল আল-জাওয়িয়া অঞ্চলের কাছে হেলিকপ্টার ভূপতিত হয়। হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং জরুরি অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়। পর্যবেক্ষক সংগঠনটির পরিচালক রামি আবদুর রহমান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী নুসরা ফ্রন্টের সদস্যরা হেলিকপ্টারের ৪ ক্রুকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে। একজনকে হত্যা করে তারা এবং অপর এক ক্রুর ভাগ্যে কি ঘটেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। অনলাইন একটি ভিডিও ফুটেজও পোস্ট করা হয়েছে যেখানে বিধ্বস্ত হেলিকপ্টারটির পাশে সশস্ত্র জঙ্গিদের দুর্ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যাচ্ছে। পোস্ট করা ছবিগুলোতে অন্তত দুই ক্রুকে বিদ্রোহীদের হাতে জিম্মি অবস্থায় দেখা গেছে। পরে সাধারণ মানুষও বিধ্বস্ত হেলিকপ্টারটি দেখার জন্য ভিড় জমায়। এ ছবি ও ভিডিওগুলো আসল বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ