1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আফগানিস্তানে তুষারধসে তলিয়ে গেছে গ্রাম, ৪৭ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২
  • ১৩৬ Time View

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের বাদাখশান প্রদেশের দারজাব অঞ্চলে তুষারধসে এখন পর্যন্ত ৪৭ জনের প্রাণহানির খরব নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বুধবারও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দাস্তি গ্রামে কমপক্ষে ৩টি তুষারধস নামে। এতে ২শ’ অধিবাসীর গ্রামটি তুষারের নিচে চাপা পড়ে যায়। বাদাখশানের গভর্নর দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

প্রদেশের ডেপুটি গভর্নর শামস উল রহমান বলেছেন, ‘আমরা এখনো আশা করছি, তুষারের নিচে চাপাপড়া বসতবাড়িতে অনেকে জীবিত আছেন। তবে যদি তুষার খুব ভারি হয় তাহলে আটকাপড়া সবাই মারা যেতে পারে।’

রহমান আরো জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই দুর্গত অঞ্চলে উদ্ধারকাজে সহায়তার জন্য হেলিকপ্টার পাঠিয়েছে। এখন সেখানে ১০০ উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া আশপাশের গ্রামের মানুষও উদ্ধারকাজে অংশ নিয়েছে বলে জানান তিনি।

গ্রামটিতে তুষারধসের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, পুরো গ্রামের মাত্র ৩ নারী ও একটি শিশু রক্ষা পেয়েছে। বাকিরা ভারি তুষারের নিচে আটকা পড়েছে।

কাবুলে বাদাখশানের সংসদ সদস্য ফৌজিয়া কাফি আন্তর্জাতিক সম্প্রদায়কে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একমাত্র প্রশিক্ষিত উদ্ধারকর্মীরাই ওই দুর্গম এলাকায় দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।

এদিকে তুষারপাতে হতাহতের ঘটনায় দুঃখপ্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কাবুলে বিদেশি দূতাবাসগুলো।

উল্লেখ্য, শীতকালে আফগানিস্তানে তুষারধসের ঘটনা একটি সাধারণ ব্যাপার। ২০১০ সালে বেশ কয়েকবার তুষারধসে দেশটিতে কমপক্ষে ১৭০ জন মানুষ প্রাণ হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ