1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশের সেমিফাইনালে খেলবে, প্রধানমন্ত্রীর দোয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ১৪১ Time View

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সেমিফাইনালে উঠার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইংল্যান্ডকে হারিয়ে মাশরাফিদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর বাংলাদেশজুড়ে উল্লাসের মধ্যে বুধবার জাতীয় সংসদে নিজের আশার কথা জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ করেছে। এজন্য আমি জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। এই প্রথম পরপর ৩ ম্যাচে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি।

“আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা সেমি ফাইনালে উঠতে পারে। হয়ত একদিন ফাইনালে গিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে আনবে।”

গত সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথম বারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে শেষ খেলায় শুক্রবার স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ