1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩০ Time View

marderকমলগঞ্জে এক নৈশপ্রহরীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  তার নাম সুফিয়ান মিয়া (৪০)।

শনিবার ভোর পাঁচটার দিকে পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বাজারে পাহারা দেন সুফিয়ান।  ভোরে একটি ঘরের চালার সঙ্গে তার লাশ ঝুলতে দেখা যায়।  গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল সকাল নয়টায় লাশটি উদ্ধার করে।

সুফিয়ানের স্ত্রী সাহানা বেগম অভিযোগ করেন, সুদের টাকা ফেরত না পেলে সুফিয়ানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সুদীরা। গ্রামবাসীর ধারণা, নিহত নৈশপ্রহরী সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন।

সুফিয়ানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, মেডিকেল রিপোর্ট ও তদন্ত ছাড়া  কোনো কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ