1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রূপগঞ্জে পিকআপ ভ্যানে পেট্রলবোমা, দগ্ধ ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

pettrol bomaনারায়ণগঞ্জ:  জেলার রূপগঞ্জের তারাবো এলাকায় আজ শুক্রবার রাতে একটি পিকআপ লক্ষ্য করে পেট্রলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, রাত দশটার দিকে ভোলতা গাউছিয়া এলাকা থেকে টেক্সটাইল মিলের বিভিন্ন যন্ত্রপাতি একটি পিকআপ ভ্যানে করে ঢাকার পোস্তগোলার দিকে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। ভ্যানটি তারাবো এলাকায় গেলে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা ছোঁড়ে মারে। এতে ওই ছয়জন আহত হন।

দগ্ধরা হলেন, আব্দুস সালাম (২৫), মো. হেলাল (৩৫), মো. রাশেদ (২৭), বিল্লাল হোসেন (২৬) ও মো. সোহেল (২২)। ঘটনার পর লাফ দিয়ে নামার সময় পা ভেঙ্গে যায় কবির হোসেন (২৮) নামের একজনের।

দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ও কবিরকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ছয়জন শ্রমিক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ