1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ঢাকা উত্তরে মেয়র প্রার্থী নায়ক ফারুক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৬৭৬ Time View

farukkসিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর থেকে মেয়র প্রার্থী হবেন চিত্রনায়ক ফারুক। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়েই মেয়র প্রার্থী হবেন ফারুক। ১৯৬২ এর ছাত্র আন্দোলন, ১৯৬৯ এর গণআন্দোলন, ১৯৭১ এর স্বাধীনতা-যুদ্ধসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন ফারুক।

দলের একটি অংশ চায় মেয়র পদে দল থেকে ফারুককে মনোনয়ন দিয়ে তার কর্মের মূল্যায়ন এবং তাকে দেশ সেবার সুযোগ দেওয়া হোক।
এ ব্যাপারে ফারুক বলেন, উদ্বেগের সঙ্গে বলতে হচ্ছে, দল আমাকে আজ পর্যন্ত মূল্যায়ন করেনি। অনেক আগেই সিটি মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করি। কিন্তু দল এখন বাইরের লোককে গুরুত্ব দিচ্ছে। আসলে দল হয়তো বুঝতেই পারছে না সংগঠনের জন্য কে কি ভূমিকা রেখেছে। তাই ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বাইরের লোককে মনোনয়ন দিতে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মানুষের কূটবুদ্ধির কারণেই এটি হচ্ছে। তারা দলকে মিসগাইড করছে।

ফারুক বলেন, আট বছর বয়স থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধু আমাকে স্নেহ করতেন। ছাত্রজীবনে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে আমার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়। মুক্তিযুদ্ধে অংশ নেই। দল এবং চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ও আমার মতো অনেক ত্যাগী কর্মীর খোঁজ রাখেন না। একুশে পদক আমার প্রাপ্য। তাও পেলাম না। এখন নিজের মূল্যায়ন নিজেকেই আদায় করতে হবে। জনগণ ও দলের লোকজন আমাকে চায়। তাই আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করব। ফারুক বলেন, দল মনোনয়ন না দিলেও নির্বাচনে প্রার্থী হব। আওয়ামী লীগ আমাকে মূল্যায়ন না করলেও বঙ্গবন্ধুর আদর্শের এই দল আমি ছাড়ব না। দলটি হচ্ছে আমার ঘর। ঘর ছাড়ার প্রশ্নই আসে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ