1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

সুশীলেরা মানুষ হত্যার ষড়যন্ত্র করে, দৃষ্টান্ত মান্না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

maya26ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুশীল সমাজের সমালোচনা করে বলেছেন, তাদের মুখোশ এখন খুলে গেছে। একদিকে তারা টকশোতে সুন্দর-সুন্দর কথা বলে অন্যদিকে মানুষ হত্যার ষড়যন্ত্র করে।

তার একমাত্র দৃষ্টান্ত হলো মাহমুদুর রহমান মান্না। এই তথাকথিত সুশীলেরা দেশটাকে ধ্বংসের পাঁয়তারা করছে। গভীর রাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের প্রতিবাদে এক মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় মাহমুদুর রহমান মান্নার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে মায়া বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা শুধুমাত্র আইনি প্রক্রিয়া। খালেদা জিয়া ধরা পড়ে গেছেন। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা এতিমের টাকা মেরে খাওয়ার শাস্তি।’

অবিলম্বে এই পরোয়ানা কার্যকরের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।

হরতাল হাস্যরসের কর্মসূচি মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলার মানুষ খালেদা জিয়ার হরতাল-আবরোধ কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তার মুখে চুনকালি মেখে দিয়েছে। লজ্জা থাকলে তিনি এখনই এই হাস্যরসের কর্মসূচি বন্ধ করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ফোনালাপ গণমাধ্যমে ফাঁস হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ