1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

তিন বছর পর বিজ্ঞাপনে সুজানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৫৩ Time View

sujana26কাজের ব্যাপারে বরাবরই একটু সচেতন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। দীর্ঘ তিন বছর পর কোন বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। অংকুরের নির্দেশনায় খাদ্যজাত পণ্যের এ বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে শেষ হয়েছে।

সুজানা বলেন, প্রায় তিন বছর পর বিজ্ঞাপনের শুটিং করলাম। বিষয়টি ভাবতেই খুব ভাল লাগছে। এতদিন ভাল কোন পণ্যের বিজ্ঞাপন কিংবা নির্মাতাও মেলেনি। তাই অনেক কাজের অফার পেয়ে ফেরাতে হয়েছে।

নতুন এ বিজ্ঞাপনটি আমাকে বেশ আকৃষ্ট করেছে। তাই বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে প্রস্তাব পেয়ে আর না করিনি। আশা করছি প্রচারে এলে সবার ভাল লাগবে।

এদিকে নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও আরও কয়েকটির ব্যাপারে নির্মাতাদের সঙ্গে কথা চলছে সুজানার। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তবেই কাজ করবেন বলে জানান। সুজানা বলেন, একটানা অনেক কাজ করে মান নষ্ট করতে চাই না। নতুন আরও কিছু বিজ্ঞাপনের ব্যাপারে কথা চলছে। আশা করছি সিদ্ধান্ত চূড়ান্ত হলে কাজ শুরু করে দেবো।

বিজ্ঞাপনের কাজ ছাড়া বর্তমানে নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই মডেল-অভিনেত্রী। সমপ্রতি পান্থ শাহরিয়ারের রচনা ও রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকের শুটিং থাইল্যান্ডে শেষ করে এসেছেন। এছাড়া আরও একটি নতুন ধারাবাহিকে কাজ করার কথা রয়েছে সুজানার। পাশাপাশি খণ্ড নাটকেও নিয়মিত কাজ করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ