1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

মান্না জামায়াত ও খালেদা জিয়ার এজেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৩ Time View

tuku26নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামায়াত ও খালেদা জিয়ার এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া আর কত লাশ চান শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

টুকু বলেন, মান্না জামায়াত ও খালেদার এজেন্ট। তিনি কিছু নাগরিককে একত্রিত করে সাধু সেজেছেন। মান্না ও খোকাসহ কিছু জ্ঞানপাপী-পথভ্রষ্ট বৃদ্ধিজীবী খালেদা জিয়ার মানুষ হত্যাকে বৈধতা দেয়। সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডেরও সমালোচনা করে তারা।

জনগণের নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ উল্লেখ করে তিনি বলেন, অস্ত্র ব্যবহার করে অপরাধ দমন বৈধ বলেই বিবেচিত হবে।

গ্রেফতার করে অপরাধীদের দমন করে আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়ার ডাকে হরতাল-অবরোধ হয় না মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার পতনে খালেদার নির্দেশে ষড়যন্ত্র ও পরামর্শে মানুষ হত্যা চলছে। তার কাজ মানুষ হত্যা করা। ২০০১ সালেও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগের প্রায় ২৬ হাজার নেতাকর্মী খুন করেছিল। মূলত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এখনও সে মানুষ হত্যা করে যাচ্ছে।

খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নয়, তিনি খুনীদের নেতা এবং সন্ত্রাসের রানীতে পরিণত হয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ