1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ডাকসুতে মান্নার নাম মুছে দিল ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৭ Time View

manna satroligঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতিদের (ভিপি) নামের বোর্ড থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নাম মুছে দিয়েছে ছাত্রলীগ। এছাড়া সেখানে থাকা তার ছবিটি ভাঙচুরের পর পুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ সহ-সভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে ডাকসু সংগ্রহশালায় থাকা অনার বোর্ড থেকে প্রথমে মান্নার নাম মুছে ফেলা হয়। পরে সেখানে টানানো তার ছবিটি খুলে নিয়ে ভাঙচুরের পর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ নেতারা।
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান জীবন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার বিক্ষুব্ধ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই মেয়াদে ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না।
পরে এ বিষয়ে জয়দেব নন্দী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের মেধাবী শিক্ষার্থীরা অধ্যয়ন করতে আসেন। সেই শিক্ষাপীঠে শিক্ষার্থীদের পুড়িয়ে মারার জন্য যে ব্যক্তি পরিকল্পনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র স্থানে তার নাম কোনোভাবেই শোভা পেতে পারে না। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নাম মুছে দিয়েছে ও ছবি পুড়িয়ে দিয়েছে।’
এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে মান্নাকে দেখামাত্র গণধোলাই এবং বিশ্ববিদ্যালয়ে তার সনদপত্র বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছিল ছাত্রলীগ।
প্রসঙ্গত, রোববার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে আন্দোলন বেগবান করতে বিশ্ববিদ্যালয়ে নাশকতা ঘটানো ও লাশ ফেলার বিষয়ে খোকাকে পরামর্শ দেন মান্না।এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠেছে।
এক সময়ের বামধারার ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না আশির দশকে আওয়ামী লীগে যোগ দেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পান তিনি। তখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর পদ হারান মান্না।এরপর নাগরিক ঐক্য নামে একটি দল গঠন করেন নিজেই।
এদিকে, মাহমুদুর রহমান মান্নাকে সোমবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে আটক করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে। তবে পুলিশ বলছে, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ