1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

গেইলে ডবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

CRICKET-WC-2015-RSA-ZIMবিশ্বকাপ ক্রিকেটে পুল ‘বি’র ম্যাচে ক্যানবেরায় মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে। ক্রিস গেইলে ডবল সেঞ্চুরির সুবাদে  রানের খাতায় বিশাল সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩৭২ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে শূণ্য রানে ফিরে যান ডোয়াইন স্মিথ। এরপর দলের হাল ধরেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। এই জুটিই খেলার শেষ পর্যন্ত লড়াই করেন। ইনিংসের একদম শেষ মুহুর্তে কয়েক বল বাকী থাকতে ২১৫ রান করে আউট হন ক্রিস গেইল। তাকে সঙ্গ দিয়ে নিজের রানের খাতায় ১৩৩ যোগ করেন মারলন স্যামুয়েলস।

গ্রুপ পর্বে দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছে হারলেও জিতেছে পাকিস্তানের বিপক্ষে। আর জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ