1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মুক্তাগাছায় আগুনে পুড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

moyman23মুক্তাগাছা (ময়মনসিংহ):মুক্তাগাছা উপজেলার ঝনকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সবুর (৬৫) নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন।

রোববার রাত ১০টার দিকে ভয়াবহ েআগুন লাগলে ঘরের ভেতরে থাকা ওই মুক্তিযোদ্ধা পুড়ে মারা যান

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়। কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া, থানার ওসি কামাল হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাহী অফিসার বাবুল মিয়া জানান নিহত মুক্তিযোদ্ধার পরিবারের ক্ষতির পরিমান নির্ধারণ করে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

এ সময় তিনি সরকারি তহবিল থেকে লাশ দাফনের জন্য আর্থিক সাহায্যও করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ