1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে : আমু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

amuuuশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশ যতই এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে দেশের উন্নয়ন ততই ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অপচেষ্টা কোনোদিনই সফল হবে না। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।

তিনি আরো বলেন, খুব শিগগির গণবিরোধী অপশক্তি জনতার প্রতিরোধের কাছে পরাজিত হবে। শান্তিপ্রিয় জনগণের জয় হবেই।

রোববার দুপুরে ধানমন্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ক্যাম্পাসে আয়োজিত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আমু বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সরকারের রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার এ লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা কৃষির আধুনিকায়নের পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছি।

বিআইএম এর মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ