1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত : ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

image_118492_0ব্রিসবেনের গ্যাবায় বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ১ পয়েন্ট করে পেয়েছে। দুই দলেরই পয়েন্ট এখন এখন ৩ করে।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনের গ্যাবায় এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। দুপুর পৌনে ১টা পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার বিলি বাউডেন ও কুমার ধর্মসেনা।

সাইক্লোন মার্সিয়ার প্রভাবে গত বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই টস করাই সম্ভব হয়নি বিশ্বকাপের একাদশ ম্যাচে।

গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ নেই বলে আইসিসি ম্যাচটি ওভার কমিয়ে হলেও আয়োজনের চেষ্টা চালায়। গ্যাবার পানি নিষ্কাশন ব্যবস্থা ও আবহাওয়ার উন্নতির পূর্বাভাসে আশাবাদী ছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতে বিশ্বকাপে শুভ সূচনা করে। বাংলাদেশ ১০৫ রানে হারায় আফগানিস্তানকে। ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানে জিতে অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ