1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পয়েন্ট ভাগাভাগি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২০ Time View

image_118492_0আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে আম্পায়ার ও ম্যাচ রেফারি মাঠ পর্যসবেক্ষণ শেষে মাঠ খেলার অনুপযোগী হওয়ায়  খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

অস্ট্রেলিয়া প্রার্থনা করেছিল যেন টি-টোয়েন্টি আকারে হলেও খেলাটি হয়। তেমনি টাইগার দলপতি মাশরাফিও মনেপ্রাণে চেয়েছিলেন যেন খেলা হয়। কিন্তু প্রকৃতি তাদের সেই ডাকে সাড়া দিল না।

পয়েন্ট ভাগাভাগি হওয়ায় কার্যমত লাভ হলো মাশরাফিদেরই। কেননা, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ ছিল।

বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায় লাভ হয়েছে নিউজিল্যান্ডেরও। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এখন ‘পুল এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিউইদের জন্য।

পক্ষান্তরে খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার। দুই ম্যাচ থেকে পূর্ণ ৪ পয়েণ্ট তুলে নিতে পারলো না তারা। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন সমান ৩ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ