1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

83381_SSCবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের কারণে আগামীকাল ২২ ও ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। আগামীকাল ২২ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ মার্চ অনুষ্ঠিত হবে।

শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসায় সাংবাদিকদের এই কথা জানান।

আগামীকাল ২২ ফেব্রুয়ারি এসএসসির রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ; দাখিলে সাধারণ গণিত; এসএসসি ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮) (সৃজনশীল), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮) (সৃজনশীল), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (৮১২৮) (সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা ছিল।

অন্যদিকে ২৪ ফেব্রুয়ারি এসএসসির ভূগোল ও পরিবেশ/ভূগোল, বাণিজ্যিক ভূগোল; দাখিলে বাংলা (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে ট্রেড-২ দ্বিতীয় পত্রের (নতুন সিলেবাস) ৩০টি বিষয়, ট্রেড-১ দ্বিতীয় পত্রের (পুরাতন সিলেবাস) ৩১টি বিষয় এবং ভোকেশনাল দাখিলে আরবী-২ (১৭১৪), আরবী-২ (৮৪২৩) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ