1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইপি প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

eu16বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ্ন প্রকাশ করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল।

এ ছাড়া বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দলের বক্তব্য সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ ক্ষোভের কথা জানান তারা।

বর্তমানে ক্রিশ্চিয়ান ড্যান প্রিডার নেতৃত্বে ছয় সদস্যের  ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইপি) প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন।

ইপি প্রতিনিধি দল প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রিডা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এই জন্যই বাংলাদেশে এসেছি।”

তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার তাদের সম্পর্কে দেয়া বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রতিনিধিদলের হাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য সংবলিত একটি ইংরেজি দৈনিকের কপি দেখতে পাওয়া যায়।

এদিকে, মানবাধিকার কমিশন সূত্র জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বুধবার দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি দল এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তা আমাদের বৈঠকে পর্যন্ত প্রভাব ফেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ