1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সালমান খানকে নিয়ে নির্মিত হচ্ছে কয়েদি নং ২১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩৩ Time View

salman khanসালমান খানের আলোচিত কালো টাকার মামলার রায় চলতি মাসের ২৫ তারিখে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। তার এ মামলার বিষয়বস্তু ও হাজতবাস নিয়ে বলিউডে নির্মিত হতে যাচ্ছে কয়েদি নং ২১০ শিরোনামে চলচ্চিত্র। গত ১৬ ফেব্রুয়ারি, সোমবার ফিল্মিস্তান স্টুডিওতে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে কয়েদি নং ২১০। এ নামকরণের কারণ হিসেবে জানা যায়- সে সময় সালমানের কয়েদি নম্বর ছিল ২১০। সিনেমাটিতে অভিনয় করবেন- উদীয়মান অভিনেতা উসমান খান। পাশাপাশি জেল হাজতের সময় সালমানের সহ হাজতবাসী মহেশ শিয়ানীও অভিনয় করবেন। পরিচালনা করবেন পরিচালক প্রকাশ ঝা। সিনেমাটির প্রযোজনা করছেন রণজিৎ শর্মা।

সিনেমাটি নিয়ে প্রকাশ ঝা বলেছেন, সিনেমাটি শুরু হবে মুম্বাইয়ে এবং শেষ হবে যোধপুরে। মাঝে মধ্যে মানবিক কাজও অপরাধ হয়ে যায় তারকা হওয়ার কারণে। তাদের সব কিছুই শিরোনামে পরিণত হয়। সালমান যে মানবতাবাদী আমরা সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি।

প্রযোজক রণজিৎ শর্মা বলেছেন, সালমান খানের প্রতি আমার আলাদা ধরণের মুগ্ধতা রয়েছে। তিনি খুব সাধারণ এবং যা কিছু করে হৃদয় থেকে করেন। সিনেমাটি তার জীবনের একটি অংশ নিয়ে নির্মিত হবে। যা খুবই ব্যক্তিগত। সে সময় তার সঙ্গে যারা ছিলেন তারাও এ সিনেমায় থাকবেন।

১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় সহ অভিনয় শিল্পীদের সঙ্গে কালো টাকা রাখার মামলায় আটক হয়েছিলেন সালমান। এ জন্য সালমানকে ৭২ ঘণ্টা জেল হাজতে কাটাতে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ