1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মেসি-রোনাল্ডো সমানে সমান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৭৩ Time View
ronaldo messiiচ্যাম্পিয়নস লিগের বৃহস্পতিবার শালকে’র বিপক্ষে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গোল পেয়েছেন মার্সেলো। দুজনের গোলে গতবারের শিরোপাজয়ীরা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে গেল। আগামী ১০ মার্চ ফিরতি লেগের খেলা রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যুতেই।

খেলার ২৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিন ম্যাচ পরে খেলতে নামা রোনাল্ডো। ব্রাজিলিয়ান মার্সেলোর পা থেকে রিয়াল দ্বিতীয় গোল পায় খেলার ৭৯ মিনিটে। এ জয়ে গতবার এবং এবার মিলে পরপর ১০ ম্যাচ জিতল স্প্যানিশ জায়ান্টরা৷

তিন ম্যাচ পর গোলের দেখা পেলেন রোনাল্ডো। এ গোলের ফলে মেসি ও রাউলের পাশে নাম লেখালেন পর্তুগিজ তারকা। চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টগুলোতে রিয়ালের হয়ে রোনাল্ডোর গোল সংখ্যা ৫৮। আর সব মিলিয়ে রোনাল্ডোর গোল ৭৬। আর্জেন্টিনার অধিনায়ক বার্সেলোনার তারকা মেসি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউলের গোলও ৭৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ