1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

‘আইএসের সঙ্গে হিযবুত তাহরীরের তুলনা ঠিক নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

shohidulপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

বুধবার রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দফতর পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আইজিপি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে আইএসের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তবুও নিষিদ্ধ সংগঠনের যে কোন নাশকতার পরিকল্পনার বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা তদন্ত রয়েছে।’
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরীহ মানুষ হত্যা করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘আত্মরক্ষার অধিকার আইন-শৃঙ্খলা বাহিনীর রয়েছে।’
এসময় আইজিপি আরো জানান, ‘চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করায় র‌্যাব-পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে।’
উল্লেখ্য, ১৯৫৩ সালে আন্তর্জাতিক ইসলামী সংগঠন হিসেবে হিযবুত তাহরীর প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা তকিউদ্দিন আল নাভানী। বিশ্বের প্রায় ৪০টি দেশে সাংগঠনিকভাবে বিস্তার লাভ করা এই সংগঠনটি স্পষ্টভাবেই গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী এবং ইসলামী খেলাফত কায়েমে বিশ্বাসী। ২০০০ সালের পরপর বাংলাদেশে হিযবুত তাহরীর কাজ শুরু করে। ২০০৯ সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে।
কিন্তু নিষিদ্ধ হওয়ার পরও সংগঠনটি গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী কাউন্টার টেররিজম এক্সচেঞ্জে (সিটিএক্স) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে হিযবুত তাহরীর আইএসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের নজরদারি চাতুর্যের সঙ্গে এড়িয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ