1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

কোথাও হরতাল-অবরোধ হচ্ছে না: আমু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

amu10আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “কোথাও কোনো হরতাল-অবরোধ হচ্ছে না। দেশে অস্বাভাবিক অবস্থা নেই। একটি মহল এমন পরিস্থিতি জিইয়ে রাখার চেষ্টা করছে। তারা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর আঘাত করছে। আগেও তারা নাশকতা করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা করেছিল। এখনো একই চেষ্টা করছে।”

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।
আমু বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, তা বন্ধ হওয়ার উপক্রম। দুয়েকটি জায়গায় নাশকতা হচ্ছে।”

পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে তাহলে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং রাত নয়টার পর মহাসড়কে বাস চলাচল কেন বন্ধ করা হলো?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মাতৃতুল্য আচরণ করেছেন। আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে গেলে যদি জঙ্গিরা হামলা চালায়, সে বিবেচনায় পরীক্ষা বন্ধ করা হয়েছে। তাদের তো কোনো মানবিকতা নেই।”

বৈঠকে বিগত সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মিয়ানমার থেকে ফেনসিডিল আনা-নেয়ার স্পর্শকাতর ৩৮টি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে বলেও জানান আমু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ