1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মানুষের জন্য রাজনীতি করি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। দেশের মানুষই যদি মারা যায় তাহলে কাদের জন্য এই রাজনীতি। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশজুড়ে চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিহত করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষের জীবন নিয়ে খেলায় মেতে উঠেছে তারা কখনো দেশের উন্নয়ন চায় না।

তিনি বলেন, আজ যারা স্বজন হারিয়েছেন তাদের যন্ত্রণা আমি বুঝি। যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের এ যন্ত্রণা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমরাও আন্দোলন করেছি। জনগণকে নিয়ে আন্দোলন করেছি।  মানুষকে কষ্ট দেইনি, পুড়িয়ে মারিনি।

তিনি বলেন, নির্বাচনের পর গত এক বছর শান্তিপূর্ণভাবে কাজ করেছি। গত ৫ জানুয়ারি থেকে অশান্তি শুরু হয়। মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ