1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রযুক্তির ব্যবহার করে জীবনযাত্রার মান আরো উন্নত করা হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৯৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির ব্যবহার করে জীবনযাত্রার মান কিভাবে আরো উন্নত করা যায় এবং আমাদের মৌলিক চাহিদাগুলো যেনো পূরণ হয় সেটাই আমাদের লক্ষ্য।

মঙ্গলবার তার কার্যালয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদন ব্যবস্থার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর ফলে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এখন থেকে অনলাইনেই সরকারি ভাতার জন্য আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অনলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, এমনকি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। এরপর অল্প সময়ের মধ্যে বাড়িতে বসেই তাদের প্রাপ্য টাকা পাবেন।

দারিদ্র্যমুক্ত হওয়ার লক্ষ্যে শিক্ষিত জাতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা আরো বলেন, জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষক সমাজ। কিন্তু, শিক্ষক সমাজ অতীতে অনেক ক্ষেত্রেই অবহেলিত হয়েছেন। তাই শিক্ষকদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

প্রধানমন্ত্রী আরো বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুবিধা প্রদান করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের মাধ্যমে ছয় লাখ শিক্ষক-কর্মচারীর কল্যাণ নিশ্চিত করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শাসনামলে পুরো পাঁচ বছর কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ড বন্ধ ছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ আসাদুল হক।

স্বাগত বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ