1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

যশোরে বোমা নিষ্ক্রিয় করার সময় সেনাসহ আহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

jashorকোতোয়ালি থানা কম্পাউন্ডে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করার সময় চার সেনাসদস্য ও এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে থানা কম্পাউন্ডে বোমা নিষ্ক্রিয় করার সময় দুর্ঘটনাক্রমে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বোমা নিষ্ক্রিয়কারী দলের পাঁচ সদস্য আহত হন। তারা হলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, সার্জেন্ট বাবর আলী, সৈনিক কোরবান আলী, ড্রাইভার তারেক ও পুলিশ কনস্টেবল আবু জাফর। তাদের হাঁটু ও পায়ে বোমার স্প্লিন্টার বিঁধেছে।

এদিকে থানা চত্বরে বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ