1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

আন্দোলনে ব্যর্থ খালেদার পদত্যাগ করা উচিত: হাছান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

hasan31আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন. বিএনপি আন্দোলনে ব্যর্থ। এই ব্যর্থতার দায়ে খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগ করা উচিত।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ  স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি: বিএনপি জামায়াতের হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে দাবি করে হাছান মাহমুদ বলেন, ২০ দলীয় জোটের  সবচেয়ে বড় সমস্যা খালেদা জিয়া। বিএনপি ও ২০ দলীয়  জোটের ধ্বংসের মূল কারণ খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান। তাই আন্দোলনে ব্যর্থতার দায়ে খালেদা জিয়াকে দল থেকে পদত্যাগ করা উচিত।

পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হয় না উল্লেখ করে হাছান বলেন, খালেদা জিয়ার সহিংসতার পরিমাণ এতই বৃদ্ধি পেয়েছে যে আইএসআইর জঙ্গিরাও  তার কাছে  শিক্ষা নিচ্ছে।

নাগরিক সমাজের ‍উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা বলেন, “দয়া করে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের কথা বলে তাদের কাজের সহযোগী হবেন না। অন্যান্য দেশ যেমন সন্ত্রাসী দমনে ব্যবস্থা নেয়, বাংলাদেশেও তেমনিভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, আওয়ামী লীগের নেতা শাহে  আলম মুরাদ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ