1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

উদ্যোগ ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ: সাখাওয়াত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

sakhawatনাগরিক সমাজের উদ্যোগ ব্যর্থ হলে দেশের স্বাধীনতা-সাবভৌমত্ব বিপন্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নাগরিক সমাজ এগিয়ে এসে যে প্রস্তাব দিয়েছেন তা ব্যর্থ হলে পরিণত ভয়াবহ হবে।

শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ‘শান্তি-সম্প্রতি ও সমঝোতার’ দাবিতে আয়োজিত মানববন্ধনে এ উদ্বেগের কথা জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, “রাজনীতিবিদরা যখন সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন, তখন  নাগরিক সমাজ এগিয়ে এসে  উদ্যোগ নিয়েছে। সরকার ও বিএনপির উচিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি সমঝোতায় আসা। না হয় দেশের স্বাধীনতা-সাবভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। পরিণতি ভয়াবহ হবে।”

রাজনীতি ক্রমেই রাজনীতিবিদদের হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে এই সাবেক নির্বাচন কমিশনার বলেন, এই অবস্থা চলতে থাকলে অচিরেই পুরোপুরি রাজনীতি রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাবে, যা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।”

সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “সারা দেশে রাজনীতির নামে মৃত্যুর কাফেলা চলছে। আর এই মৃত কাফেলায় দগ্ধ হয়ে মরছে সাধারণ মানুষ। আমরা এই অচলাবস্থায় দ্রুত সমাধান চাই। এর সমাধানের জন্য জরুরি একটি সংলাপ প্রয়োজন। সংলাপকে ফলপ্রসু করতে দুই দলকে এগিয়ে আসতে হবে।”  তবে এ ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মানববন্ধনে  আরো  বক্তব্য দেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সুজনের নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, সুজনের সহসম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ