1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সন্ত্রাসীর সঙ্গে সংলাপ নয়: তোফায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২০ Time View

tafayelদেশে এখন রাজনীতি নয় সন্ত্রাস চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী  ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে  কোনো সংলাপ নয়।

বৃহস্পতিবার সকালে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তোফায়েল আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

তোফায়েল আহমেদ বলেন,“দেশে এখন যা চলছে, তা কোনোভাবেই রাজনীতি নয়। এটা সন্ত্রাস। অবরোধ-হরতালের নামে দেশে এখন মানুষ হত্যা করা হচ্ছে।” তার ভাষায়, সন্ত্রাসীদের সঙ্গে কখনোই সংলাপ বা আলোচনা হয় না। সে কারণেই আমেরিকা কখনোই জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে আলোচনা করে না। ৯/১১-এর মতো ঘটনার পরও আমেরিকা আল-কায়েদার সঙ্গে কোনো সংলাপ করেনি।

সংলাপের উদ্যোগ নেয়া নাগরিক সমাজের সদস্যদের ‘হতাশাবাদী’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, “কিছু বুদ্ধিজীবী, কিছু হতাশাবাদী লোক এখন আমাদের সন্ত্রাসীদের সঙ্গে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িতদের এককাতারে দাঁড় করিয়ে দিচ্ছে। তাদের সঙ্গে সংলাপে বসতে বলছে।…যারা সন্ত্রাসীদের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দেন, তারা সন্ত্রাসকে, নাশকতাকে, জঙ্গি তৎপরতাকেই প্রশ্রয় দেন।’

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ