1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশ এগিয়ে নিতে তরুণদের সহযোগিতা চাইলেন জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯০ Time View

joy11দেশকে এগিয়ে নিতে তরুণদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর  তথ্য ও যোগযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন আয়োজিত ‘ইয়ুথ ইন কমিউনিটি ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যান্ড স্কিল আপ পলিসি ক্যাফে উইথ সজীব ওয়াজেদ জয়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের সহযোগিতা প্রয়োজন। যারা মানুষকে সহযোগিতা করতে চায়, আমরা তাদের সহায়তা করব। এ লক্ষে জ্ঞানভিত্তিক  কমিউনিটি গড়ে তোলা হবে। দেশে আইসিটি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা হবে।’
তিনি  আরো বলেন, ‘আগে তরুণ-যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। আমরা ক্ষমতায় এসে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ৬ বছর আগে কর্মসংস্থান বড় সমস্যা ছিল। দেশের ৪০ শতাংশ লোক বেকার ছিল। এখন সারাদেশে মাত্র ৪-৪.৫ শতাংশ মানুষ বেকার। বাকিরা সবাই কোন না কোন কাজে যুক্ত আছে।’
তিনি বলেন, ‘শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তরুণ-যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে প্রতিবছর ৫০ হাজার যুবককে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে।
আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপে গত ৬ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের আর কোন দেশে এত অল্প সময়ে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে কিনা আমার জানা নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ