1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

জয় দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার প্রস্তুতি পর্ব

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

austiriবিশ্বকাপের টপ ফেবারিট দল অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচেও যারা ছাপ রেখেছে স্বাগতিকরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে ১০৬ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের বিরুদ্ধে ১৮৮ রানে জয় পেয়েছে মাইকেল ক্লার্কের দল।তাই টানা দুই জয়ে প্রস্তুতি পর্ব শেষ করে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিকরা।

মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩০৪ রান করে। ওপেনার হয়ে খেলতে নেমে ক্লার্ক ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেছেন। ফিঞ্চ ৬১, স্মিথ ৫৯, বেইলি ৪৬ ও ওয়াটসন ৩৪ রান করেন। আরব আমিরাতের পক্ষে কৃষ্ণ চন্দ্র, নাসির আজিজ ৩টি করে উইকেট নেন।

জবাবে ৩০.১ ওভার ব্যাট করে ১১৬ রানে অলআউট হয় আইসিসি দেশ আরব আমিরাত।দলের পক্ষে স্বপ্নীল পাতিল ৩১, আমজাদ আলী ২১, সাইমন আনোয়ার ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড, কামিন্স, দোহার্টি ২টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ