1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সালমান হত্যা মামলায় নারাজি দাখিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

salman shahসালমান শাহ হত্যা মামলায় হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি দাখিল করেছেন তার মা নীলা চৌধুরি।

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসের আদালতে এই নারাজি দাখিল করা হয়। বাদী পক্ষে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। আদালতে নারাজি বিষয়ে শুনানি সম্পন্ন হলেও বিচারক পরে আদেশ দিবেন বলে জানান।

আদালতে নারাজি দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী।

এ মামলাটি প্রসঙ্গে গত বছরের ২১ ডিসেম্বর সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছিলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। অজ্ঞাতকারণে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে। জুডিশিয়াল তদন্ত আমরা বিশ্বাস করি না। নারাজি দাখিল করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ