1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার কার্যালয়ে ইট নিক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

karjaloy khaledaবিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের লক্ষ করে একটি ইট নিক্ষেপ করেছে পরান নামের এক যুবক। দায়িত্বরত গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিয়ে যায়।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে ৮৬ নম্বর রোডের উত্তর দিক থেকে দুই হাতে দুটি ইটের টুকরা হাতে নিয়ে আসে ওই যুবক। প্রথম টুকরাটি ছোড়ার পর দ্বিতীয়টি ছোড়ার আগেই ডিবি পুলিশ তাকে আটক করে।

পুলিশ আটক করার পর তিনি নিজের নাম পরাণ সরকার বলে জানান। তিনি আরও জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তিনি ওষুধের ব্যবসা করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার জানান, দেড়টার দিকে কার্যালয়ের ভিতরে একটি ইটের টুকরা এসে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ