1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিডিআর বিদ্রোহে নিহত সেনার পরিবারকে ব্র্যাক ব্যাংকের অনুদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ২০৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর ঘটনায় নিহত লে: কর্নেল এলাহী মঞ্জুর চোধুরীর স্ত্রী তান্নী ইয়াসতা চৌধুরীকে চার লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। বাৎসরিক অনুদানের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এই চেক দেয়।

সম্প্রতি গণভবনে চেক প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালক শিব নারায়ন কৈরী, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক ১০ বছর ধরে এই পরিবারকে সহায়তা দিয়ে যাবে।

ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ১৫১টি শাখা, ৩০৪ টি এটিএম বুথ, ৪০০টি এসএমই ইউনিট অফিস ও আট সহস্রাধিক জনবল নিয়ে এই ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবাই দিয়ে থাকে। বর্তমানে এ ব্যাংকের ১২ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। বাংলাদেশে মাত্র ১০ বছরের কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের সর্ববৃহৎ এসএমই অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্র্যাক ব্যাংক এখন রিটেইল, করপোরেট, এসএমই, প্রবাসীসহ ব্যাংকিং-এর অন্যান্য ক্ষেত্রেও তার সেবা কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।

২০১০ সালে, ব্র্যাক ব্যাংক ফিন্যান্সিয়াল টাইমস ও আইএফসির কাছে এশিয়ার বিকাশমান বাজারগুলোর মধ্যে সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ব্র্যাক ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক যেটি বিশ্বের সবচেয়ে টেকসই ব্যাংকসমূহের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা জোট দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) একটি প্রতিষ্ঠাতা সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ