1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

পোড়া লাশের ওপর পাড়া দিয়ে ক্ষমতার স্বপ্ন কেন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৫২ Time View

hasinaবিএনপি নেত্রীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ক্ষমতায় ছিল, হয়তো আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তা জনগণের পোড়া লাশের ওপর পাড়া দিয়ে কেন?” ক্ষমতায় যেতে হলে গণতান্ত্রিক উপায়েই যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, “বিরোধী নেত্রী মনে হয় উন্মাদ হয়ে গেছেন। তা না হলে বাড়ি ছেড়ে অফিসে বসে কী আন্দোলন ঘটাচ্ছেন?”

‘মানুষ মারার এ আন্দোলনে’ বিএনপি জোটের অর্জন নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “এক মাসে তাদের অর্জন কী? মানুষ পুড়িয়ে তারা কী পেল?”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ