1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

আবারো অ্যাসোসাই গভর্নিং বোর্ডের সদস্য হলেন সিএজি আতাউল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৯৪ Time View

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম এশিয়ান সুপ্রীম অডিট ইন্সটিটিউশনসমূহের (Asian Organization of Supreme Audit Institutions- ASOSAI) গভর্নিং বোর্ড-এর সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

গত ৩ মার্চ ভারতের জয়পুরে অ্যাসোসাই-এর দ্বাদশ সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১২-২০১৫ মেয়াদে গভর্নিং বোর্ড সদস্য পদে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায়। সম্মেলনে এশিয়া মহাদেশের ৪৫টি দেশের সুপ্রীম অডিট ইন্সটিটিউশনের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ এর আগে অ্যাসোসাই-এর অষ্টম, নবম এবং একাদশ সম্মেলনে গভর্নিং বোর্ড-এর নির্বাচিত সদস্য হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে।

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ