1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাকে পেট্রলবোমা, চালক- হেলপার দগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

narayonganj mapনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চালবাহী ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালক বাদশা মিয়া (৪০) ও হেলপার হেলাল মিয়া (৩৮) দগ্ধ হয়েছেন।

তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ছয়টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওই এলাকায় একটি চালবাহী ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়লে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হন বাদশা মিয়া ও হেলাল মিয়া।

চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ