1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

traik3বরিশালের গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা হামলায় নিহত হয়েছেন তিনজন। ভোর সাড়ে পাঁচটার দিকে গৌরনদীর মাহিলারা এলাকায় বাটাজোর বাজারের কাছে এ ঘটনা ঘটে।

পেট্রলবোমায় দগ্ধ হয়ে চালক ও তার সঙ্গে থাকা আরো দুইজন মারা যান। তবে তাৎক্ষিণভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে গাজীপুর থেকে পোল্টি ফিড নিয়ে ট্রাকটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।

তিনি জানান, পথে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকটির চালকের কেবিনের মধ্যে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের চালকসহ তিনজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ