1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

রাজধানীতে বোমা হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

police17রাজধানীর রামনা এলাকায় মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রোলবোমা হামলায় আহত একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত পুলিশ সদস্যের নাম শামীম। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৭ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে যাওয়ার পথে মৎস্য ভবনের সামনে একটি বাসে ককটেল ও পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে শামীমসহ বাসে থাকা অন্তত ৯ পুলিশ সদস্য আহত হন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ