1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আগামীকাল ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা

নিপাহ ভাইরাসে মৃত্যু, নওগাঁয় যাচ্ছে বিশেষজ্ঞদল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

nipa virusনওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর ঘটনার পর আজ সেখানে যাচ্ছেন একটি বিশেষজ্ঞদল।

সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহকারি পরিচালক ডা: শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলামের নেতৃত্বে এ দলটি জেলার মান্দা উপজেলা ভালাইন ও পরানপুর ইউনিয়নে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলার জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন।

তিনি  বলেন, “নিহতদের মধ্যে দুজন খেজুরের রস খেয়ে আর একজন পাখির খাওয়া ফল খেয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত মাসের শেষ সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর পর এলাকায় মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।”

ভালাইনের আপেল (১১) ও কাওসার আলী (১৩) খেজুরের কাচা রস খেয়ে এবং পরানপুর ইউনিয়নের হাফিজুল পাখির খাওয়া ফল খেয়ে এ  রোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান তিনি।

এর আগে আপেল ও হাফিজুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। অন্যদিকে কাওসার হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি আসার পর গত ৩০ জানুয়ারি মারা যান।

সিভিল সার্জন জানান ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউটের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ও পরামর্শ অনুযায়ী নিহত তিন ব্যক্তি রোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে দাফন পর্যন্ত সব পর্যায়ে যারা জড়িত ছিলেন এমন ৩৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে এদের মধ্যে দু একজনের জ্বর ছাড়া আর তেমন কোন উপসর্গ দেখা যায়নি বলে জানান তিনি।

এলাকার মানুষকে খেজুরের কাঁচা রস ও পাখির খাওয়া ফল না খেতে পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ