1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ফের তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০২ Time View

sakib27দারূণ এক সুসংবাদ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরম্যাটেই ফের সেরা অলরাউন্ডারের তকমা উঠেছে দেশসেরা এই ক্রিকেটারের গায়ে।

টেস্ট ও টি-টোয়েন্টিতে আগ থেকেই শীর্ষে থাকলেও গত বছরের ডিসেম্বরে অ্যাঞ্জেলো ম্যাথুজের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারাতে হয়েছিল সাকিবকে। নিজে না খেললেও ম্যাথুজের বাজে পারফরমেন্স আবার সাকিবকে সেই সিংহাসনে বসিয়ে দিল।

সাকিব আল হাসান একটি দিক সব ক্রিকেট মহারথীকে ছাড়িয়ে গেছেন। ক্রিকেটে ব্যক্তিগত র্যা ঙ্কিং চালু হওয়ার পর আর কোনো ক্রিকেটারের পক্ষেই তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানে নাম লেখানো সম্ভব হয়নি। সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের ক্রিকেটেই শীর্ষে উত্তীর্ণ হয়েছেন, তাও একবার নয়, দু’দুবার।

সোমবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যা ঙ্কিং অনুযায়ী সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩।  নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজে অনুজ্জ্বল পারফরমেন্সের কারণে শীর্ষস্থান হারানো অ্যাঞ্জেলো ম্যাথুসের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৩। ৩৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ